মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

খুলনায় বি‌য়ের ১৬ দিন পর সেপ‌টিক ট‌্যাং‌কে পাওয়া গেল যুব‌কের লাশ

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৫ বার পঠিত

খুলনার বটিয়াঘাটায় গোলাম রসুল (২০) নামের এক যুবককে  হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়।বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রসুল জলমা ইউনিয়নের বাঁশবাড়িয়ার গোলাভিটা এলাকার মো. মুজিবুর রহমান আকন্দের ছেলে। ১৬ দিন আগে হোগলাডাঙ্গা এলাকার আবুল মান্নান শেখের মেয়ে তিন্নী বেগমকে (১৮) বিয়ে করেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ আগস্ট মো. গোলাম রসুল বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ২৮ আগস্ট পরিবারের পক্ষ থেকে বটিয়াঘাটা থানায় একটি জিডি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে টয়েলেটের সেপটিক ট্যাংক থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পু‌লিশ।

এলাকাবাসী জানায়, মরদেহ ওঠানোর সময় নিহতের ভাই সরোয়ার আকন্দ সেখানে উপস্থিত থাকা একজনকে উদ্দেশ্য করে বলে উঠেন, তোরা আমার ভাইকে মেরে ফেললি। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিসহ দুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করে। তাদের একজনের স্ত্রীকেও পুলিশ আটক করে।

পুলিশ সুপার মো. মাহবুব হাসান বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধারের পর সন্দেহভাজন হিসেবে দুজন‌কে থানায় নেওয়া হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তা‌রিত প‌রে জানা‌নোর কথা ব‌লেন তি‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com