মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বরগুনায় রা‌তে মাই‌কিং ক‌রে ই‌লিশ বি‌ক্রি

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩৮২ বার পঠিত

বরগুনায় রা‌তের বেলায় মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০ টাকা দরে। দাম কম থাকায় ক্রেতারাও ই‌লিশ কিন‌ছে ‌।

সোমবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে দেখা যায়, বরগুনা পৌর শহরের মাছ বাজারের সামনের রাস্তার পাশে মাইকিং করে ইলিশ বিক্রি করছেন ব্যবসায়ীরা। কম দামে ইলিশ পেয়ে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন আয়ের লোকজন সবাই কিনছেন।

ইলিশ বিক্রেতা শাহ আলম বলেন, কুয়াকাটা মহিপুর থেকে এই মাছ এনেছি। মাছ বেশি থাকার কারণে দাম আগের তুলনায় অনেক কম। ক্রেতারা খুশিতে মাছ নিচ্ছে। প্রায় চার মণ মাছ এনেছি মহিপুর থেকে। আমি নিজের জন্যও সাত কেজি মাছ রেখেছি। সবগুলো ইলিশ বিক্রি হওয়ার আগ পর্যন্ত এভাবেই মাইকিং করে বিক্রি করব।

মোশাররফ ফরাজী নামে এক ক্রেতা বলেন, বাজারে এক কেজি ছোট ইলিশ কিনতে গেলেও কমপক্ষে ৪০০-৫০০ টাকা লাগে। সেখানে ৬৫০ টাকায় ৫০০ গ্রাম বা তার বেশি ওজনের ইলিশ পাচ্ছি। এটাই তো ভালো। তবে ইলিশগুলো বেশ শক্ত, মনে হয় অনেকদিন ধরে কোল্ড স্টোরেজে থাকার কারণে এমনটা হয়েছে।

আরেক ক্রেতা নির্মাণ শ্রমিক রশিদ মিয়া বলেন, ইলিশ হচ্ছে বড়লোকের খাবার। আমার ছেলেমেয়েরা ইলিশ মাছ খেতে চায়। দাম নাগালের বাইরে থাকায় এতদিন কিনতে পারিনি। আজ শুনলাম মাইকিং করে ইলিশ বিক্রি হচ্ছে। তাই এই সুযোগে ইলিশ কিনতে চলে আসলাম।

তবে একটি মহল বলছে, বর্তমান বাজার দর অনুযায়ী ৬৫০ টাকা কেজি দরে ইলিশ মাছ বিক্রির প্রশ্নই ওঠে না। কেন এত কম দামে এই ইলিশ বিক্রি করছে বিষয়টি ক্ষতিয়ে দেখা উচিৎ। কোনো অসাধু চক্র অসৎ উদ্দেশ্যেও পচা অস্বাস্থ্যকর ইলিশ কম দামে বাজারে আনতে পারে। এ বিষয়ে প্রশাসন ও যথাযথ কর্তৃপক্ষের যাচাই করে দেখা দরকার।সুত্র:জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com