বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

খুলনায় প্রতিবন্ধী যুবতী‌কে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৬০৯ বার পঠিত
প্রতিকী ছ‌বি

এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় এলাকাবাসী হাতেনাতে আটকের পর ধর্ষক মোহাম্মদ মোমিন গাজী নামের এক ব্যক্তিকে আটক ক‌রে পুলিশের কাছে সোপর্দ করে।খুলনা পাইকগাছা উপ‌জেলায় ধর্ষণের শিকার ওই প্রতিবন্ধী নারীকে চিকিৎসা ও পরীক্ষার জন্য গতকাল বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেছে পু‌লিশ।

পাইকগাছা থানার ও‌সি এজাজ শফী জানান, মৃত কফিলউদ্দিনের স্ত্রী ভানু বিবি তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পাইকগাছা থানার শিববাটি এলাকার নিজ বাড়িতে বসবাস করছেন। তার মেয়ে প্রায় ২০ বছর ধরে মানসিক বিকারগ্রস্ত। রাত সাড়ে ১২ টার দিকে মেয়েটি তার ঘরে এবং ভানু বিবি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় ধস্তাধস্তির শব্দ শুনে ভানু বিবি মেয়ের ঘরে গিয়ে দেখতে পান, মোমিন গাজী তার মেয়েকে জোর পূর্বক ধর্ষণ করছে। ভানুবিবির ডাক চিৎকারে মোমিন গাজী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশেপাশের লোকজন তাকে ধরে ফেলে।

সংবাদ পেয়ে পু‌লিশ রাত দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মোমিন গাজীকে আটক করে। তিনি আরো জানান, এ ঘটনায় মা ভানু বিবি বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
মানসিক বিকারগ্রস্ততার সুযোগে মেয়েটিকে এর আগেও একাধিকবার ধর্ষণ করেছে ব‌লে পুলি‌শের নিকট শিকার ক‌রে ধর্ষক মো‌মিন গাজী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com