রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আফগানিস্তানে যে ৩ ভুলে ভুন্ডল মার্কিন সেনা প্রত্যাহার

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৬০৬ বার পঠিত

রোববার প্রকাশিত নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সময়, ইচ্ছা এবং বিশ্বাস সম্পর্কে ৩টি বড় ভুল যুক্তরাষ্ট্রের নিরাপদে সেনা প্রত্যাহার পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ‘আমেরিকানরা ধারাবাহিকভাবে বিশ্বাস করত যে, তাদের কাছে সময়ের বিলাসিতা আছে। সামরিক কমান্ডাররা আফগান বাহিনীর যুদ্ধের ইচ্ছাকে অত্যধিক হিসেবে মূল্যায়ন করেছিলেন এবং প্রেসিডেন্ট আশরাফ গনির ওপর খুব বেশি বিশ্বাস রেখেছিলেন, যিনি কাবুল থেকে পালিয়েছেন।’ প্রথমত, পেন্টাগনের কর্মকর্তারা বলেছিলেন যে, তারা বাইডেনের ১১ সেপ্টেম্বরের সময়সীমার চেয়ে ২ মাস আগে ৪ জুলাইয়ের মধ্যে অবশিষ্ট ৩৫শ’ আমেরিকান সৈন্য প্রত্যাহার করতে পারেন। বাগরাম বিমান ঘাঁটি বন্দ করে দেয়া এ পরিকল্পনার অংশ ছিল। দ্বিতীয়ত, স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা বলেছিলেন যে, তারা আমেরিকান দূতাবাস খোলা রাখবেন, যেখানে ১৪শ’রও বেশি আমেরিকান ৬শ’ ৫০ মেরিন এবং সেনাদের দ্বারা সুরক্ষিত থাকবে।

তৃতীয়ত, জরুরি এক্সিট পরিকল্পনার বিষয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়েছিল, কিন্তু সেটি নিয়ে বলিষ্ঠ আলোচনা তো দূরের কথা, কেউ কল্পনাও করেনি যে, যদি তালেবানরা কাবুল বিমানবন্দরে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তাহলে যুক্তরাষ্ট্র কী করবে। টাইম ম্যাগাজিন মন্তব্য করেছে, ‘৪ মাস পর মি. বাইডেনের একটি ধারাবাহিক ভুল ধারণা এবং ব্যর্থ গণনার কারণে সুশৃঙ্খলভাবে আমেরিকান সৈন্য প্রত্যাহার করার পরিকল্পনাটি থুবড়ে পড়ে।’ সূত্র : ডন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com