বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

নোয়াখালীতে হাসপাতাল থে‌কে নবজাতক চু‌রি- দু’দিন পর উদ্ধার,গ্রেফতার ১

‌নোয়াখালী সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩৩৯ বার পঠিত

নোয়াখালীর জেনারেল হাসপাতাল থেকে চুরির দুদিন পর এক নবজাতককে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে কবিরহাট উপজেলার প্রাইভেট হাসপাতালের ম্যানেজার জুলফিকার হায়দার সোহেলকে (৪০) আটক করে পুলিশ।

শুক্রবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের সাহাজির হাট বাজার এলাকার সোবহান মুন্সি বাড়ির আলী আহমদের ঘর থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
এর আগে, বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল হাসপাতালের ২ নম্বর ওয়ার্ড থেকে এ নবজাতক চুরির ঘটনা ঘটে।
নবজাতক শিশুটি নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়ন কৃষ্ণরামপুর গ্রামের মো. আবদুল মালেক ও জুলেখা বেগম দম্পতির ছেলে। জানা যায়, গত সোমবার অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক শিশুটির জন্ম হয়। বুধবার রাতে নবজাতক শিশুর মা মোসাস্মৎ জুলেখা বেগম তার একদিন বয়সী শিশু সন্তানকে বেডে রেখে টয়লেটে যান। টয়লেট থেকে এসে দেখেন তার সন্তানটি বেডে নেই। এরপর হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজে সন্তানের সন্ধান পাননি। পরে অভিযোগ পেয়ে পুলিশ ওই নবজাতকটিকে উদ্ধার করে শুক্রবার দিনগত রাত ১ টা ৩০ মিনিটে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com