রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

তালেবান ঢুকতেই গুরুত্বপূর্ণ নথি পোড়ালো মার্কিন দূতাবাস

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪২৬ বার পঠিত

তালেবানরা যখন কাবুলে ঢুকতে শুরু করে তখন মার্কিন দূতাবাসের কর্মীরা বুঝতে পারেন যে তাদের হাতে আর বেশি সময় নেই। যা করার খুব তাড়াতাড়ি করে দেশ ছাড়তে হবে। তাই তালেবান কাবুলে ঢুকতেই যাবতীয় গুরুত্বপূর্ণ নথিসমূহ পুড়িয়ে ফেললেন ওই দূতাবাসের কর্মীরা। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, তালেবানের আগ্রাসী গতি লক্ষ্য করে রোববার সকালেই যুক্তরাষ্ট্রে দূতাবাসে নির্দেশ আসে, যত তাড়াতাড়ি সম্ভব গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল নথি নষ্ট করে ফেলতে হবে। নির্দেশ আসার পর আর এক মুহূর্ত দেরি করেননি দূতাবাসের কর্মীরা।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, আগে থেকেই প্রস্তুত রাখা ছিল উদ্ধারকারী হেলিকপ্টার। তাতে চাপিয়েই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দূতাবাসের বেশির ভাগ কর্মীকে। রবিবার সকালেই কার্যত কাবুল দখল করে ফেলে তালেবান।

তালেবানদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি মেনে গত ৯ মার্চ থেকে সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। জুনের শেষ দিকে সরাসরি আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে তালেবানের। আফগান বাহিনীকে পরাস্ত করে দেশের দক্ষিণ প্রান্ত থেকে এগোতে শুরু করে তালিবান। তারপর মাত্র দেড় মাসের মধ্যেই সবাইকে চমক দেখিয়ে কাবুল দখল নেয় তালেবান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com