শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রো পুকুরে, নিহত ৭

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৫৪ বার পঠিত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস পুকুরে পড়েছে। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর দুই শিশু মারা গেছে। আহত আরও কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ রবিবার সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার কমিশনার পাড়ায়দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকার ইসমাইলের স্ত্রী হাজেরা বেগম (৫৫), প্রদীপের স্ত্রী পূর্ণিমা (৩০), তার শিশুসন্তান স্বার্থক (২), ডুলাহাজারা এলাকার রতন বিজয় (৫৫) ও তার স্ত্রী মধুমিতা (৪৫)। অন্য দুজনের পরিচয় এখনও জানা যায়নি।

চকরিয়া হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রিয়াসাদ আজিম সিদ্দীকি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ আনা হয়েছে। হাসপাতালে আনার পর দুই শিশুর মৃত্যু হয়। আহত আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com