রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভি‌পিএন ব‌্যবহার ঠেকা‌তে কোরআন শপথ

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩৪৬ বার পঠিত

এশিয়া মহা‌দে‌শের এক‌টি দেশ তুর্কমেনিস্তান। দেশ‌টি‌তে ইন্টারনেট ব্যবহারকারীদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তারা বলছেন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার আটকাতে তাদের কোরআন ছুঁয়ে শপথ করানো হচ্ছে।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটির বেশ কয়েক জন বাসিন্দা জানিয়েছেন, বাড়িতে ইন্টারনেট সংযোগ নেওয়ার আবেদন করার পর তাদের কোরআন ছুঁয়ে শপথ করতে হচ্ছে যে তারা কখনোই ভিপিএন ব্যবহার করবে না। তুর্কমেনিস্তানের ভিপিএন ব্যবহার অবৈধ। তবে সরকারি বিধিনিষেধ এড়িয়ে দেশটিতে এর ব্যাপক ব্যবহার রয়েছে। তুর্কমেনিস্তানে গত কয়েক বছর ধরেই বেশ কিছু ওয়েবসাইট ব্লক করে রাখা হয়েছে। এর মধ্যে ফেসবুক, ইউটিউব, টুইটারও রয়েছে।

দেশ‌টির এক বা‌সিন্দা ইন্টারনেট ব্যবহারকারী বলেন, ‘বাড়িতে ওয়াইফাই-এর জন্য প্রয়োজনীয় সব নথি জমা দিয়ে আবেদন করে দেড় বছর অপেক্ষা করেছি। এখন তারা বলছে আমাকে কোরআন ছুঁয়ে শপথ করতে হবে যে ভিপিএন ব্যবহার করবো না, কিন্তু ভিপিএন ছাড়া কোথাও প্রবেশ করা যায় না। জানি না এখন কী করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com