মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভ্যানে চড়ে বন্যাদুর্গতদের মা‌ঝে ত্রাণ বিতরন কর‌ছেন প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২৮৬ বার পঠিত
জোনা‌য়েদ সিকদার পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে বন্যায় এক তৃতীয়াংশ এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। চলনবিলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বানভাসিদের দুর্ভোগে পড়তে হয়েছে। সিংড়ায় পানিবন্দি লক্ষাধিক মানুষ। তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন-যাপন করছেন। চলনবিলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে যা কিছু করণীয় তার সবই করা হবে।

তিনি বলেন, বন্যার্ত মানুষের খাদ্য ও চিকিৎসাসহ অন্যান্য সমস্যা সমাধানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তৎপর রয়েছেন। জননেত্রী শেখ হাসিনার সরকার একজন মানুষকেও না খেয়ে থাকতে দেবে না। সবাই সহায়তা পাবে।বুধবার (২৯ জুলাই) সকালে নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পাঁচ আশ্রয়কেন্দ্রে কয়েকশ নারী-পুরুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন প্রতিমন্ত্রী পলক।

তিনি বলেন, সিংড়া এলাকার বন্যার্ত মানুষদের তাৎক্ষণিক সহযোগিতার পাশাপাশি বন্যার পানি নেমে গেলে তাদের পুনর্বাসন করা এবং রাস্তা ঘাট এবং অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতা করা হবে।

সকাল ১০টায় সিংড়া থেকে নৌকা ও ভ্যানে চড়ে কাদাপানি মাড়িয়ে আত্রাই নদীর দুই তীরের বাসিন্দাদের দেখতে যান প্রতিমন্ত্রী। সেই সঙ্গে কলকলিতে ভেঙে যাওয়া বাঁধ জিওব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ডের উন্নয়নকাজ পরিদর্শন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com