শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ধর্ম মন্ত্রাণাল‌য়ের প্রকা‌শিত শ‌র্তে- ওমরা কার্যক্রম শুরু

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৪৩৭ বার পঠিত

সৌদি সরকারের অনুমতিক্রমে  বাংলাদেশ থেকে ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে। ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি সরকার কর্তৃক আরোপিত শর্তাবলি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইট (www.hajj.gov.bd) এ প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার (১১ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ওমরাহ ভিসা। সম্প্রতি ওমরাহ পালনের নিষেধাজ্ঞা শিথিল করে সৌদি সরকার। হাজী‌দের জন্য কিছু শর্ত দেয়া হয়।

সেগুলো হলো-ওমরাহ করতে ইচ্ছুক মুসল্লিরা কেবল ৯টি দেশ ছাড়া বিশ্বের সব দেশ থেকে সরাসরি ফ্লাইটে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। ওই ৯টি দেশ হলো— ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবানন।

এই দেশগুলো থেকে কোনো মুসল্লি সৌদি আরবে প্রবেশ করতে চাইলে তাদের ওই ৯টি দেশ ছাড়া তৃতীয় আরেকটি দেশে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করতে হবে।

ওমরাহ পালনে ইচ্ছুক সবাইকে বাধ্যতামূলকভাবে করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিতে হবে। সেই টিকা হতে হবে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের। এসব টিকার দুটি ডোজ গ্রহণ করা ছাড়া সৌদি আরবে প্রবেশ করা যাবে না।

ওমরাহ পালনের জন্য ১৮ বছর বা বেশি বয়সীদেরই অনুমোদন দেয়া হবে। এছাড়া দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে স্বীকৃত ওমরাহ এজেন্সির মাধ্যমেই কেবল সৌদি আরবে যেতে পারবেন মুসল্লিরা।

আরও  বিস্তা‌রিত জান‌তে  www.hajj.gov.bd ভি‌জিট করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com