মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শিবগঞ্জে ফেনসিডিলসহ তিন নারী মাদক পাচারকারী আটক

বগুড়া সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৪৩৬ বার পঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা থেকে ৯৬ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মোকামতলার জয়পুর মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত ছোহরাব আলীর মেয়ে ছুমরত বানু (৪০), মৃত হাসমত শেখের মেয়ে আছমা বেগম (৩০) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পোটারবিল গ্রামের আল আমীনের স্ত্রী রানি (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই তিন নারীকে আটক করে পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে ৯৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা তিনজন মাদক কারবারি। এর আগেও তারা ফেনসিডিলের বেচাকেনা করেছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com