মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা চা‌ন্দিনায় বেতন বোনা‌সের দাবী‌তে সড়ক অব‌রোধ অ‌গ্নি সং‌যোগ

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৩৭৩ বার পঠিত
মহাসড়‌কে টায়া‌রে আগুন জ্বা‌লি‌য়ে শ্রমিক‌দের অব‌রোধ

ঈদুল আযহারের বেতন বোনাসের দাবিতে কুমিল্লার চান্দিনায় ঢাকা চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছে পাটকলে কর্শ্রমরত শ্রমিকরা। প্রায় দেড়ঘন্টা মহাসড়কের উপর টায়ারে অগ্নিসংযোগসহ বিক্ষোভ করে দুইটি পাটকলের সহস্রাধিক শ্রমিক। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কেরনখাল এলাকায় মহাসড়ক সংলগ্ন আশা ও ঊষা জুট মিলের শ্রমিকরা অবরোধ করেন।

এক দেড় ঘন্টা অবরোধের কার‌নে  মহাসড়কের উভয় পাশে অন্তত ৬ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়। চান্দিনা ও দেবীদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মিলের প্রশাসনিক কর্মকর্তা ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে। পরে মিল কর্তৃপক্ষ বেতন ও ঈদ বোনাসের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। আন্দোলনে থাকা একাধিক শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, জুট মিলে যারা শ্রমিক তারা দিন আনে দিন খায়। ঈদের আর মাত্র ৩ দিন বাকি। আমাদের দুই সপ্তাহের বেতন এবং ঈদ বোনাস কিছুই পরিশোধ করছে না।

বিষয়টি নিয়ে চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হাঁড়িখোলা এলাকায় ঊষা জুট মিল ও নূরীতলা এলাকার আশা জুট মিল। মহাসড়কের উত্তরপাশটি দেবীদ্বার উপজেলার সীমানা হওয়ায় মিল দুইটি মূলত দেবীদ্বার থানা এলাকায় অবস্থিত।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করার খবর শুনে প্রথমে আমরা ঘটনাস্থলে যাই এবং উত্তেজিত শ্রমিকদের শান্ত করার চেষ্টা করি। পরে মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী দুই দিনের মধ্যে সব শ্রমিকের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করার প্রতিশ্রুতি দেয়ার পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com