রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সিঙ্গাপুর বাংলাদেশকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর ও ১৫ লাখ সা‌র্জিকাল মাস্ক দিচ্ছে

কামাল হো‌সেন/সিঙ্গাপুর:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৪৬৪ বার পঠিত

করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে সিঙ্গাপুর সরকার। প্রথম ধাপে ৫০টি স্বতন্ত্র উচ্চ ক্ষমতাসম্পন্ন অক্সিজেন কনসেনট্রেটর এবং ১৫ লাখ সার্জিকাল মাস্ক দিচ্ছে দেশটি।

ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে বাংলাদেশ হাইকমিশন এ ব্যাপারে সিঙ্গাপুর সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তা এবং অন্যান্য বেসরকারি দাতব্য সংস্থার প্রধানদের সঙ্গে আলোচনা করে। হাইকমিশনের সঙ্গে কয়েক দফা আলোচনার পর সিঙ্গাপুর রেডক্রস সোসাইটি বাংলাদেশকে অক্সিজেন কনসেনট্রেটরসহ জরুরি চিকিত্সাসামগ্রী পাঠানোর ব্যাপারে সম্মত হয়। প্রথম ধাপে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর এবং ১৫ লাখ সার্জিক্যাল মাস্ক বাংলাদেশে পাঠানো হচ্ছে।

গতকাল সোমবার সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে একটি প্রতীকী আয়োজনের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ভার্চুয়াল উপস্থিতিতে প্রথম ধাপের এ চিকিত্সাসামগ্রী হস্তান্তর অনুষ্ঠিত হয়। এসব চিকিৎসা সামগ্রী শীঘ্রই ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হবে। সিঙ্গাপুর রেডক্রস সোসাইটি পরবর্তী কয়েকটি ধাপে দ্রুত আরও জরুরি চিকিত্সাসামগ্রী প্রেরণ করবে ব‌লে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com