বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মডেল পিয়াসা ও মৌ এর বিরুদ্ধে মামলা রুজুঃ দুজ‌নের তিন দিনের রিমান্ড মঞ্জুর

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪৯০ বার পঠিত

রাজধানীর বারিধারা ও মোহাম্মদপুর এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, মদ ও বিভিন্ন মাদকদ্রব্যাদিসহ মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম গতকাল ১ আগস্ট, ২০২১ ইং তারিখে রাত ৯:২৫ টায় বারিধারা এলাকা থেকে ফারিয়া মাহাবুব পিয়াসাকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন ব্রান্ডের ৬ লিটার মদ ও সিম্বা ব্রান্ডের ৪ টি প্রিমিয়ার বিয়ার উদ্ধারমূলে জব্দ করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে গুলশান থানায় মামলা রুজু হয়েছে।

অপর এক অভিযানে গত ১ আগস্ট, ২০২১ ইং তারিখে দিবাগত রাত ১২:০৫ টায় মোহাম্মদপুর থানা এলাকা থেকে মরিয়ম আক্তার মৌকে গ্রেফতার করে গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। এসময় তার হেফাজত থেকে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন ব্রান্ডের ১২ লিটার মদ উদ্ধারমূলে জব্দ করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে।

গ্রেফতারকৃতদেরকে সংশিষ্ট থানায় রুজুকৃত মামলায় রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত  উভয়ের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com