বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

টাঙ্গাই‌লের নবাগত ডি‌সি ক‌রোনায় আক্রান্ত

টাঙ্গাইল প্রতি‌নি‌ধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩৪৭ বার পঠিত
‌জেলা প্রশাসক টাঙ্গাইল

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক মো. আতাউল গনিসহসহ জেলায় নতুন করে ৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫১৫ জনে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ২৯ জন, নাগরপুরে দুই, মির্জাপুর তিন, বাসাইল সাত, কালিহাতী সাত, ভুয়াপুর এক ও ধনবাড়িতে তিনজন। বর্তমানে জেলা প্রশাসনে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি তার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন। তিনি এখন সরকারি বাসভবনে চিকিৎসাধীন আছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস জানায়, আক্রান্তদের মধ্যে ৮৫৩ জন সুস্থ হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ২৫ জন। এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৫ জন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও মোট কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ২৯৬জন।

উল্লেখ্য, গত ৮ জুলাই টাঙ্গাইলের ৩৭তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো.আতাউল গনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com