বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কৃ‌ত্রিম পা লা‌গি‌য়ে অ‌্যাম্বু‌লেন্স‌ে হি‌রোইন বহ‌নের সময় র‌্যা‌বের হা‌তে আটক ২

রংপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪২৯ বার পঠিত

কৃত্রিম পা লাগিয়ে রোগী সেজে অ্যাম্বুলেন্সযোগে অভিনব কৌশলে হেরোইন পাচারকালে দুইজনকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোরে গাইবান্ধা জেলার পলাশবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে চেকপােস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আনুমানিক ১০-১১ লাখ টাকা মূল্যের ৪১০ গ্রাম হেরোইন ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়।

র‍্যাব-১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস এসব তথ্য জানান।

তিনি জানান, দুইজন মাদক কারবারি একটি অ্যাম্বুলেন্সে রাজশাহী থেকে রংপুর আসছেন, এমন তথ্য পেয়ে বৃহস্পতিবার ভোরে র‍্যাবের একটি অভিযানিক দল গাইবান্ধা জেলার পলাশবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে জরুরি চেকপােস্ট বসায়। এসময় সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে দেখা যায়, দুইজনের মধ্যে একজন এক পা পঙ্গু এবং তার সারা শরীরে টিউমার। ওই ব্যক্তির এক পা হাঁটু থেকে বিচ্ছিন্ন। তাতে কৃত্রিম প্লাস্টিকের পা সংযুক্ত।

কৃত্রিম প্লাস্টিকের পায়ের ব্যাপারে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এসময় কৃত্রিম প্লাস্টিকের পায়ের ভেতর অভিনব কায়দায় লুকানো হেরােইন উদ্ধার করা হয়। পরে বুলবুল আহম্মেদ (৪০) ও আজিজুর রহমান (৩৫) নামের দুজনকে আটক করা হয়। উভয়ই রাজশাহীর বাসিন্দা। এসময় ৪১০ গ্রাম হেরােইন ও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com