সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় ২০ মামলার আসা‌মি দুই শীর্ষ সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৫৮৪ বার পঠিত

কুমিল্লা সদর দক্ষিন মডেল থানা পুলিশের এক‌টি টিম বি‌শেষ অভিযান চা‌লি‌য়ে ২০ মামলার আসা‌মি তৌ‌হিদ ও ১০ মামলার আসা‌মি জ‌হিরুল না‌মের দুই শীর্ষ সন্ত্রাসী‌কে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করে।

পু‌লিশ সুত্র জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আজ দুপুর আনুমানিক বারটার সময় কু‌মিল্লা সদর দ‌ক্ষিণ ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ দেবাশীষ রায় চৌধুরীর দিক নি‌র্দেশনায়, পু‌লিশ প‌রিদর্শক বিল্লাল হো‌সে‌নের নেতৃ‌ত্বে এসআই সুজন, এসআই রিপন ও এএসআই রিমন সঙ্গীয় ফোর্সসহ  নগরীর ২২নং ওয়ার্ডের হিরাপুর টু দিশাবন্দ সড়কের সিটি স্কুল জামে মসজিদ সংলগ্ন অ‌ভিযান প‌রিচালনা ক‌রে দুই শীর্ষ সন্ত্রাসী‌ তৌ‌হিদ ও জ‌হিরুল‌কে গ্রেফতার ক‌রে।এ সময় ধৃত আসা‌মি‌দের হেফাজত থে‌কে দেশীয় অস্ত্র এক‌টি কিরিচ, ৪  রাউন্ড কার্টুজ , এক‌টি রাম দা, এক‌টি চে‌নি, দু‌টি সুইচ গিয়ার ও ‌ ১৫০পিচ ইয়াবা ট‌্যাব‌লেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসা‌মি

সদর দ‌ক্ষিণ উপ‌জেলার রামপুর এলাকার মা‌লেক মিয়ার ছে‌লে ২০ মামলার আসা‌মি তৌ‌হিদুল ইসলাম তৈইয়া ও দিশাবন্দ এলাকার শ‌হিদুল ইসলা‌মের ছে‌লে ১০ মামলার আসা‌মি জহিরুল ইসলাম‌।এ দি‌কে ধৃত আসা‌মি‌দের হেফাজত থে‌কে দেশীয় অস্ত্র এক‌টি কিরিচ, ৪  রাউন্ড কার্টুজ , এক‌টি রাম দা, এক‌টি চে‌নি, দু‌টি সুইচ গিয়ার ও ‌মোট ১৫০পিচ ইয়াবা ট‌্যাব‌লেট উদ্ধার করা হয়

ধৃত আসামী তৌ‌হিদুল ইসলাম তৈইয়ার বিরু‌দ্ধে পু‌র্বের তিন‌টি মামলার গ্রেফতা‌রি প‌রোয়ানা র‌য়ে‌ছে। ধৃত আসা‌মি‌দের বিরু‌দ্ধে পৃথক তিন‌টি মামলা দা‌য়ের ক‌রে আদাল‌তে সোর্পদ ক‌রে থানা পু‌লিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com