রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চীনকে রুখতে লাদাখে ১৫ হাজার সেনা মোতায়েন করল ভারত

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৫৪ বার পঠিত

সীমান্তে মাঝেসাঝেই চোখ রাঙায় লালফৌজ (PLA)। কখনো সীমান্ত বরাবর চলে চীনা সেনার টহল, তো কখনো LAC’র ধারে ওড়ে লালফৌজের কপ্টার। এবার চীনের উপর চাপ তৈরি করতে পূর্ব লাদাখ সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করল ভারত।

কম্যান্ডের আওতাধীন সন্ত্রাসদমন শাখার জওয়ানদের সরিয়ে আনা হয়েছে লাদাখ এলাকায়। উদ্দেশ্য, চীনের আচরণের জবাব দেয়া। প্রয়োজন মতো চীনা আগ্রাসন রুখে দেয়া। ভারতীয় সেনার এ হেন পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সংবাদ সংস্থা সূত্রে খবর, এক সরকারি সূত্র জানিয়েছে মাস কয়েক আগেই সন্ত্রাসদমন শাখার ১৫ হাজার জওয়ানকে পূর্ব লাদাখে মোতেয়ন করা হয়েছে।

গত বছর জুন-জুলাই মাস নাগাদ লাদাখ সীমান্তে একাধিকবার উসকানিমূলক আচরণের অভিযোগ উঠেছিল চীনের বিরুদ্ধে। এমনকী, তাদের আগ্রাসন রুখতে গিয়ে শহিদ হয়েছিলেন বেশ কয়েকজন ভারতীয় জওয়ান। এর পর থেকেই লাদাখ সীমান্ত সুরক্ষায় আরো বেশি জোর দিয়েছে ভারতীয় সেনা।

জানা গেছে, ১৫ হাজার জওয়ানকে মূলত সুগার সেক্টরে মোতায়েন করা হয়েছে। যারা লে-এর ১৪ কর্পস কমান্ডোদের সাহায্য করবে। এই অতিরিক্ত বাহিনী পার্বত্য অঞ্চলে কিংবা পার্বত্য মরু অঞ্চলে যুদ্ধ পরিচালনায় অত্যন্ত দক্ষ।

প্রসঙ্গত, গত বছর চীনা আগ্রাসনের পর থেকেই এই এলাকায় প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন রয়েছে। রয়েছেন অত্যাধুনিক সমরাস্ত্রও। এমন পরিস্থিতিতে নতুন ১৫ হাজার সেনা মোতায়েন করায় লাদাখ সীমান্তের নিরাপত্তা আরো জোরদার হলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com