রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সদ‌্য নির্বা‌চিত নেপা‌লের প্রধানমন্ত্রী‌কে শেখ হা‌সিনার অ‌ভিনন্দন

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৪০২ বার পঠিত
ছ‌বি: সংগৃ‌হিত

সদ‌্য নির্বা‌চিত নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পঞ্চমবারের মতো উচ্চপদে ফিরে আসা এবং ১৮ জুলাই নেপালের সংসদের নিরঙ্কুশ সমর্থন আপনার নেতৃত্বের ওপর জনগণ এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি বিশ্বাস ও আস্থার প্রমাণ রে‌খে‌ছে নেপা‌লের জনগন।

বৃহস্পতিবার (২২ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী ওই অভিনন্দন বার্তায় বলেছেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ এবং নেপালের মধ্যে একাধিক অভিন্ন এবং অংশীদারিত্বের ভিত্তিতে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। নবনির্বাচিত প্রধানমন্ত্রী শের বাহাদুরের নেতৃত্বে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বহুমুখী সহযোগিতা আরও গভীরতর হবে বলে গভীর আস্থা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এর বাইরেও সহযোগিতার সম্ভাব্য খাতগুলোর অব্যক্ত সুযোগ খুঁজে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী সম্প্রতি নেপালের রাষ্ট্রপতির সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের কথা স্মরণ করেন, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মতো দুটি অনুষ্ঠানে অপরিসীম মূল্য সংযোজন করেছে।

তিনি বলেন, বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে ২০২১ সালে উন্নয়শীল দেশ এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ হওয়ার পথে রয়েছে। তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন থেকে সুবিধা নিতে নেপালকে আমন্ত্রণ জানান এবং দুই দেশের পারষ্পরিক উন্নয়নে নিবিঢ়ভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় নেপালি কংগ্রেসের নেতৃত্বেরর সমর্থনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক আগামী বছরগুলোতে আরও প্রসারিত এবং গভীরতর হবে। পাশাপাশি, শের বাহাদুর দেউবাকে তার সুবিধামত সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।বি:ট্রি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com