বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বড় ভাই‌য়ের ঘু‌ষি‌তে ছোট ভাই‌য়ের মৃত‌্যু

কু‌ড়িগ্রাম সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৪৫২ বার পঠিত

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কোরবানির মাংস ফ্রিজে রাখা নিয়ে কথা কাটাকাটির জেরে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাই নইমুদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর গ্রামের হামিদপুর এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার ঘাতক ছোট ভাই আব্দুল জলিলক (৩৮)-কে আটক করেছে পুলিশ। আব্দুল জলিল ও নিহত নইমুদ্দিন হামিদপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নইমুদ্দিনরা তিন ভাই। বুধবার সকালে কোরবানি করার পর ফ্রিজে মাংস রাখা নিয়ে তার অপর দুই ভাই জলিল ও খলিলের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে বড় ভাই নইমুদ্দিন বাড়ির পাশের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় জলিল তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করেন। একপর্যায়ে বড় ভাই নইমুদ্দিনকে সজোরে ঘুষি মারলে তিনি দোকানের সামনের সিমেন্টের তৈরি ব্রেঞ্চের উপর পরে মাথায় আঘাত পান।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনাসির বিল্লাহ নাগ‌রিক খবর‌কে জানান, এ ঘটনার সঙ্গে জড়িত নিহতের ছোট ভাই আব্দুল জলিলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com