রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা দেবীদ্বা‌রে আশ্রায়ণ প্রক‌ল্পের বা‌সিন্দা‌দের কোরবা‌নির গরু দি‌লেন সংসদ সদস‌্য রাজী মোহাম্মদ ফখরুল

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৩৭৭ বার পঠিত
কোরবা‌নি দেওয়ার জন‌্য আশ্রায়ণ প্রক‌ল্পের হতদ‌রিদ্রদের মা‌ঝে দু‌টি গরু উপহার দি‌লেন কুমিল্লার দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। কোরবা‌নির গরু পে‌য়ে খু‌শি‌তে আত্মহারা আশ্রায়ণ প্রক‌ল্পের দ‌রিদ্রবা‌সিন্দারা। ১৯ জুলাই সোমবার বিকেলে উপজেলার কাচিসাইর এবং বারুর এলাকায় দুটি আশ্রয়ন প্রকল্পে গরু দু‌টি উপহার দেন ওই সংসদ সদস্য।
ঈ‌দে কুরবানির গরু এবং খাদ্য সামগ্রী উপহার পেয়ে খুশি আশ্রায়ণ প্রক‌ল্পের নারী-পুরুষেরা। এছাড়াও সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল দলীয় নেতাকর্মী ও এলাকার হতদরিদ্র মানুষকে নিয়ে এবা‌রের ঈদুল আজহা উৎযাপ‌নের জন‌্য তি‌নি নিজ এলাকা দেবীদ্বা‌রে চ‌লে আ‌সেন। 
জানা যায়, প‌বিত্র ঈদসহ নানা দিবসে এবং দূর্যোগ মুহু‌র্তে  দ‌রিদ্র অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। সম্প্রতি করুণা ভাইরাসের প্রাদুর্ভাব এ এলাকার অসহায় মানুষকে নিজ কাঁধে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে তিনি মানুষের কাছে বেশ প্রশংসনীয় হন। লকডাউন চলাকালে এমপির দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকে। আসছে একদিন পর ঈদুল আজহায় আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্ররা কুরবানী দিতে পারবে না ভেবে তিনি এসব হতদরিদ্রদের জন্য দুটি গরু কিনে নিয়ে আসেন। এসব গরু দুটি আশ্রয়ণ প্রকল্পের ছিন্নমূল মানুষের মাঝে হস্তান্তর করেন। ঈদে নিজেরাই কুরবানী দিবেন অন্য কারো কাছে কোরবা‌নির মাং‌সের জন‌্য যে‌তে হ‌বে না আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্ররা।
একই সম‌য়ে তি‌নি চার শতাধিক হত দরিদ্র পরিবারকে ঈদ উপহার হি‌সে‌বে খাদ‌্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, ওসি আরিফুর রহমান,  উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাসেম আলী, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুল আমিন, সাদ্দাম হোসেন, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com