বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ডেসটিনির রফিকুল কাণ্ডে,৪ কারারক্ষী বরখাস্ত, ১৩ জনের বিরুদ্ধে মামলা

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৭৪৩ বার পঠিত

প্রিজন সেলে বসে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের জুম মিটিংয়ে অংশ নেয়ার ঘটনায় ১৭ কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এরমধ্যে গত দুই মাসে বিভিন্ন সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে দায়িত্ব পালন করা ৪ জন প্রধান কারারক্ষীকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। বিভাগীয় মামলা করা হয়েছে ৭ জন সহকারী কারারক্ষী ও ৬ জন সাধারণ কাররক্ষীর বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ  বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এ ঘটনা তদন্তে বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করে কারা অধিদপ্তর। ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজনস) তৌহিদুল ইসলামকে প্রধান করে গঠিত এই কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, দুই মাস আগে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন ডেসটিনি-২০০০ লিমিটেডের কারাবন্দি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন। গত মে ও জুনে তিনি হাসপাতালে বসে মোবাইল ফোন ও জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন মিটিংয়ে অংশ নেন।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আমাদের নজরে আসে। ওই সময়ে হাসপাতালে কর্তব্যরত কারারক্ষীদের দায়িত্বে অবহেলার জন্য ১৭ জন কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। বিএসএমএমইউ প্রিজন সেলে দায়িত্ব পালন করা ৪ জন প্রধান কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় মামলা করা হয়েছে ৭ জন সহকারী কারারক্ষী ও ৬ জন সাধারণ কাররক্ষীর বিরুদ্ধে। যদি আরও কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ডেসটিনির এমডি রফিকুল আমীনের দায়িত্বে থাকা প্রধান কারারক্ষী আবদুস সালামসহ আট কারারক্ষীকে প্রত্যাহার করার কথা গত বৃহস্পতিবার রাতে জানিয়েছিলেন সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ।পরে প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করে ১৭ কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com