রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

১২ লাখ শিক্ষার্থী‌কে সাই‌কেল দি‌বেন মমতা ব‌ন্দ্যোপাধ‌্যায়

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩৫৪ বার পঠিত
ফাইল ছ‌বি

মমতা বন্দ্যোপাধ্যায়‌ের ঘোষণা: ২০২১ সালের নভেম্বরের মধ্যেই পশ্চিমবঙ্গের ১২ লাখ শিক্ষার্থীকে সাইকেল দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যের সচিবালয় নবান্নে এই ঘোষণা দিয়েছেন তিনি।

রাজ্য সরকারের উদ্যোগে নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি বছরই সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেয়া হয়। মূলত প্রত্যন্ত এবং গ্রামীণ এলাকায় ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে এবং পড়াশোনায় উৎসাহ জোগাতেই এই প্রকল্প চালু করা হয়। ২০১৫ সালে এই প্রকল্প শুরু হয়েছিল। বুধবার নবান্নে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পেরও সূচনা করেন মমতা। সেই অনুষ্ঠানেই তিনি জানান, এ পর্যন্ত রাজ্যে মোট এক কোটি শিক্ষার্থীকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয়েছে। তবে নির্বাচনের জন্য কিছুদিন এটি বন্ধ ছিল। এখন সেই প্রক্রিয়া ফের শুরু হয়েছে।

মমতা জানান, ২০২০ সালে যারা নবম শ্রেণিতে পড়তো, এমন তিন লাখ শিক্ষার্থী এ বছর সাইকেল পাবে। এছাড়া এ বছর যারা নবম শ্রেণিতে পড়ছে, এমন ৯ লাখ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে। এর পাশাপাশি গত বছর থেকেই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ট্যাব কিনতে ১০ হাজার রুপি করে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। ইতোমধ্যেই আট লাখ ৭৬ হাজার শিক্ষার্থী এই তহবিল পেয়েছে।সুত্র: নিউজ ১৮।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com