শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানীর দারুসসালাম এলাকায় বিপুল ইয়াবাসহ গ্রেফতার ১

নাগ‌রিক ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩০৩ বার পঠিত

রাজধানীর দারুসসালাম থেকে ৭ হাজার ৭৮০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। আটক মাদক কারবারীর নাম মো. হেলাল মিয়া (৫৫)। তার বাড়ি রংপুরে।

র‍্যাব-৪ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, মাদকের চালান আসার খবরে র‍্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুস সালাম থানাধীন নন্দরবাগে শাহজাহান ফিলিং স্টেশন এলাকায় চেকপোস্ট বসায়। রোববার সকাল সাড়ে ৭টায় শাহজাহান ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসের সামনে আরিচা-ঢাকা মহাসড়কের চেকপোস্টকালে একটি কাভার্ডভ্যান আটক করা হয়। সেখানে সুকৌশলে লুকানো অবস্থায় ৭ হাজার ৭৮০ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক বিক্রিত নগদ ১১ হাজার ১শ ৯০ টাকাসহ মাদক কারবারী হেলাল মিয়াকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com