রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইরা‌নের নিকট ৭ হাজার কিলোমিটার পাল্লার শ‌ক্তিশালী ড্রোন

আন্তর্জা‌তিক ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৯০ বার পঠিত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার বাহিনীর কাছে শক্তিশালী সাত হাজার কিলোমিটার পাল্লার ড্রোন রয়েছে। রোববার তেহরানে আইআরজিসি’র তৈরি করোনাভাইরাসের টিকা ‘নূরা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা জানান।

সালামি বলেন, বিজ্ঞান থেকে শুরু করে প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে ইরান বিশ্বের সেরা দেশগুলোর কাতারে শামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে বহু ক্ষেত্রে ইরান সেরা দেশগুলোর সারিতে স্থান করে নিয়েছে।

তিনি বলেন, “আল্লাহর রহমতে আমরা এখন মহাকাশে কৃত্রিম উপগ্রহের অধিকারী।

তিনি আরও বলেন, ন্যানোটেকনোলজিতে আমরা সামনের কাতারে রয়েছি। আমরা পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরিতে এতটা সাফল্য অর্জন করেছি যে, আমাদের ড্রোন এখন সাত হাজার কিলোমিটার দূরত্বে উড়ে গিয়ে আবার ফিরে আসতে পারে।

আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেন, শুধু সামরিক ক্ষেত্রে নয় সেইসঙ্গে আরো বহু ক্ষেত্রে আমরা বিশ্বের বহু দেশের চেয়ে এগিয়ে রয়েছি।

ইরানের সামরিক বাহিনী সাম্প্রতিক বছরগুলোতে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

তবে তেহরান বারবার বলে এসেছে, কোনো দেশের বিরুদ্ধে হুমকি সৃষ্টি তার উদ্দেশ্য নয় বরং আত্মরক্ষার স্বার্থে সামরিক খাতে শক্তিমত্তা অর্জন করেছে ইরান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com