রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন হামলার জবাব দেওয়া হবে: হাশদ আশ শাবি

নাগ‌রিক খবর আন্তর্জা‌তিক ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৬৮৬ বার পঠিত

ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকের রাষ্ট্রীয় সামরিক বাহিনী হাশদ আশ শাবি বা পপুলার মোবিলাইজেশন অর্গানাইজেশন।

আজ (সোমবার) ভোরে ইরাক-সিরিয়া সীমান্তে এই বাহিনীর সদস্যদের ওপর মার্কিন হামলায় অন্তত চার জন শহীদ হয়েছেন। হাশদ আশ শাবি এক বিবৃতিতে বলেছে, চার শহীদের রক্তের বদলা নেওয়া হবে। হাশদ আশ শাবির পাল্টা জবাবের অধিকার রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

হাশদ আশ শাবির বরাত দিয়ে সংবাদ সংস্থা মাওয়াযিন নিউজ জানিয়েছে, সিরিয়া থেকে আইএস সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকানোর মিশনে থাকা সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা ইরাকে মোতায়েন বিদেশি বাহিনীর বিরুদ্ধে কোনও তৎপরতা চালাচ্ছিল না। সেখানে কোনো অস্ত্রাগারও ছিল না।

হাশদ আশ শাবি অবিলম্বে ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবির পুনরাবৃত্তি করেছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এই হামলার দায় স্বীকার করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরাক-সিরিয়া সীমান্তের বুকামালে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। খবর-পার্স টুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com