বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ক‌রোনায় জীবন দি‌লেন পু‌লি‌শের আ‌রো এক গ‌র্বিত সদস‌্য

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৪৫৬ বার পঠিত
করোনায় জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরো এক সম্মুখযোদ্ধা। পু‌লি‌শের কনস্টবল মো: মশিউর রহমান করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন ২০২১ (সোমবার) সকাল সাড়ে পাঁচটায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি——রাজিউন) ।
তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন তত্বিপুর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি মাগুরা জেলার স্টেডিয়াম পাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে ঝিনাইদহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে। উল্লেখ্য, করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে এ পর্যন্ত ৯৬ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।
আইজিপি’র শোক: করোনায় জীবন উৎসর্গকারী কনস্টবল মো: মশিউর রহমানের মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আইজিপি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com