মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাতক্ষীরায় বৈদ‌্যু‌তিক তা‌রে জড়ি‌য়ে মা ছে‌লেসহ তিন জ‌নের মৃত‌্যু

সাতক্ষীরা সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩৬১ বার পঠিত
সাতক্ষীরায় পৃথক স্থানে বৈদ্যুতিক তারে জড়িয়ে মা ও ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) বিকালে জেলার কালীগঞ্জ উপজেলা ও কলারোয়া উপজেলায় এ  দুর্ঘটনাটি ঘটে। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
পুলিশ জানায়, কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে ভিজা কাপড় রোদে মেলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন মা মরিয়ম বেগম। এ সময় মাকে বাঁচাতে গিয়ে ছেলে রোকন সরদারও বৈদ্যুতিক তারে জাড়িয়ে মারা যান। পরে বাঁচাতে এসে তার দুই ভাই কামাল সরদার ও আফছার সরদার আহত হয়। আহত দুই সহোদর স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
নিহতরা হলেন-বরেয়া গ্রামের সামছুর রহমান সরদারের স্ত্রী মরিয়ম বেগম (৬২) ও তার ছেলে রোকন সরদার (৩৭)।
এদিকে সোমবার দুপুরে নিজের গাছের আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের আবু তালেবের ছেলে জাহিদুল ইসলাম। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com