মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

এসএসএফকে দক্ষ করে তুলছে সরকার : শেখ হা‌সিনা

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৫৫৭ বার পঠিত
ছ‌বি: পিআইব‌ি

প্রযুক্তির আধুনিকায়নে অপরাধের ধরন পরিবর্তনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুগের সঙ্গে তাল মিলিয়েই সরকার স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) প্রশিক্ষিত ও দক্ষ করে তুলছে। তিনি বলেন, ‘আমার সব সময় চেষ্টা ছিল, এই আধুনিক জগতের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এই বিশেষ বাহিনী (এসএসএফ) সঠিকভাবে প্রশিক্ষিত হবে এবং তাদের দক্ষতাও সব সময় বৃদ্ধি পাবে। সে জন্য দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাসহ নানা রকম সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি।

এসএসএফের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমানও অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ সময় প্রধানমন্ত্রীর মেয়ে এবং অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, পিএমও সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রেস সচিব ইহসানুল করিম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

মুজিব বর্ষে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক হিসেবে এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান সম্পাদিত মুজিব-বাঙালি-বাংলাদেশ নামে একটি ই-বুক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এসএসএফের পক্ষ থেকে ১০০টি গৃহহীন পরিবারের জন্য ২ কোটি টাকার একটি ব্যাংক ড্রাফট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন মেজর জেনারেল মো. মজিবুর রহমান।

শেখ হাসিনা বলেন, ‘ভূরাজনীতি যেমন পরিবর্তনশীল, তেমনি অপরাধ জগৎটাও পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির ব্যবহার আমাদের সুযোগ করে দিচ্ছে, জীবনকে গতিশীল করার পাশাপাশি কর্মক্ষেত্রকেও বিস্তৃত করছে। একইভাবে অপরাধী তথা জঙ্গিদেরও সুযোগ করে দিচ্ছে। কাজেই আমার সব সময় চেষ্টা ছিল এই আধুনিক জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা তাঁদের পরিবারবর্গই নয়, বিদেশি অতিথিরা এলে তাঁদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে এসএসএফের একটা বিরাট ভূমিকা থাকে। আর এটা একটা কঠিন দায়িত্ব।’ সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য এ সময় তিনি এসএসএফ সদস্যদের ধন্যবাদ জানান। সুত্র: বাসস।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com