বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মানুবসেবায় শেখ হাসিনা অতুলনীয় : যুবলীগ সম্পাদক

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩৩৯ বার পঠিত

যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে রাজনীতি করেন। মানবসেবাই তার একমাত্র ব্রত। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে থাকে না। করোনা দুর্যোগে কোথাও কেউ না খেয়ে থাকেনি, এটাই তার প্রমাণ।

শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুবলীগের বছরব্যাপী বৃক্ষরোপন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যাগে তুরাগ থানাধীন ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডে বৃক্ষরোপন করা হয়।

এসময় ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ কেন্দ্রীয়, মহানগর, থানা, ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, যে কোনো দুযোর্গে আওয়ামী লীগ মানুষের পাশে থাকে। করোনা এবং বন্যায় যুবলীগের প্রতিটি নেতাকর্মী মাঠে রয়েছে। চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে ঝুঁকি নিয়ে মানুষকে সহায়তা দিচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বাড়ি বাড়ি সহায়তা সামগ্রী পৌঁছে দিয়েছি। বাংলাদেশের কোথাও একটি মানুষও না খেয়ে থাকেনি। বন্যায়ও কেউ না খেয়ে থাকবে না, সরকার এবং আমাদের দলের নেতাকর্মীরা মাঠে কাজ করছে।

বিএনপি নেতাদের সমালোচনা করে নিখিল বলেন, করোনা দুযোর্গে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে, প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। মানুষের অসহায়ত্ব নিয়ে অপপ্রচার করে তারা জনগণের দুশমনে পরিণত হয়েছে। অপরাজনীতি জনগণ বুঝতে পেরে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com