রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১১, আহত ১৮

নাগরিক অনলাইন ডেস্কঃআন্তজার্তিক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৭৬৪ বার পঠিত

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং আরো অন্তত ১৮ জন আহত হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে আটজনই শিশু।

এনডিটিভি আরো জানিয়েছে, বুধবার রাতে মুম্বাইয়ের মালাদ এলাকায় বহুতল একটি ভবন ধসে পড়ে। পাশে অবস্থিত বস্তির ওপর ভেঙে পড়ে ভবনটি।

স্থানীয় কর্মকর্তাদের শঙ্কা, ধ্বংসস্তুপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন। তাদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।

সে দেশের সরকারি কর্মকর্তারা বলছেন, পাশের তিনতলা ভবন থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা। সেই ভবনের অবস্থাও ভালো নয়। যে কোনো সময় ওই ভবনও ভেঙে পড়ার শঙ্কা রয়েছে।

জানা গেছে, উদ্ধারকারী দলের সঙ্গে কাজ করছেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা আহতদের কানদিভালির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কানদিভালি হাসপাতালের একজন চিকিৎসক জানান, ভবন ধসের ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছে। সেখান থেকে ১১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বুধবার রাত ১১টা ১০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com