রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সব রেকর্ড ছাপিয়ে ভারতে একদিনে ৬,১৩৮ জনের মৃত্যু

নাগরিক অনলাইন ডেস্কঃআন্তজার্তিক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৪৬৭ বার পঠিত

ভারতে করোনা ভাইরাসে একদিনে মৃত্যুর সংখ্যা আগের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের অন্য কোনও দেশে এর আগে একদিনে এত বেশি মানুষের মৃত্যু হয়নি। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ভারতেই হয়েছিল।

গত মে মাসের মাঝামাঝিতে সাড়ে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তখন দেশটিতে একদিনে ৪ হাজার ৫২৫ জনের মৃত্যু হয়েছিল। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর গত কয়েক মাস তাণ্ডব চালায় এই ভাইরাস। এক পর্যায়ে দৈনিক সংক্রমণ ৪ লাখ পার হয়ে যায়।

এদিকে বিশ্বে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ২ কোটি ৯১ লাখ ৮২ হাজার ৭২ জন। আর মারা গেছে ৩ লাখ ৫৯ হাজার ৬৯৫ জন।

অন্যদিকে করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৬৪ হাজার ৭২৭ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৪৯৪ জন। এছাড়া ব্রাজিল, মেক্সিকো, স্পেন, ইতালি, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে করোনা ছোবল অব্যাহত আছে।

Body stripe polo shirt Advaraiser

Body stripe polo shirt Advaraiser

উল্লেখ্য, এই মহামারিতে বিশ্বে এ পর্যন্ত ১৭ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৭৫০ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৭৬ হাজার ২৬১ জন। সুস্থ হয়েছে ১৫ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৯৩৮ জন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com