বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

একজনের বিরুদ্ধে ৪৯ ‘গায়েবি’ মামলা : বাদিকে খুঁজতে হাইকোর্টে রিট

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৪৭৪ বার পঠিত
হাইকোর্ট,আদালত,

রাজধানীর শান্তিবাগের বাসিন্দা একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় নারী নির্যাতন, ধর্ষণ, চুরি-ডাকাতি, মানবপাচারসহ বিভিন্ন অভিযোগে দাখিল করা ৪৯টি মামলার বাদিকে খুঁজে বের করার জন্য সিআইডিকে নির্দেশনা দিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

ওই সব মামলায় একরামুল আহসান কাঞ্চন ৪ বছরের বেশি দিন কারাভোগ করায় ক্ষতিপূরণও চাওয়া হয়েছে রিট আবেদনে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একরামুল আহসান কাঞ্চনের পক্ষে অ্যাডভোকেট এমাদুল হক বসির এ রিট আবেদন দাখিল করেছেন।

রিট আবেদনে একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে করা সব মামলাই গায়েবি ও ভুয়া দাবি করা হয়েছে।

রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, সিআইডি ও এসির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, র‌্যাব মহাপরিচালক, ঢাকার পুলিশ কমিশনারসহ ৪০ জনকে বিবাদি করা হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো: রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

রিট আবেদনের বিষয়ে অ্যাডভোকেট এমাদুল হক বসির জানান, ঢাকার শান্তিবাগ এলাকার বাসিন্দা একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় নারী নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মানবপাচারসহ বিভিন্ন অভিযোগে ৪৯টি মামলা করা হয়। কিন্তু একটি মামলারও বাদি খুঁজে পাওয়া যায়নি। এ বিবেচনায় একরামুল আহসান কাঞ্চন অনেক মামলায় নিম্ন আদালত থেকেই খালাস পেয়েছেন।

সব মিলে ওইসব মামলায় ১ হাজার ৪৬৫ দিন কারাভোগ করেছেন একরামুল আহসান কাঞ্চন। এভাবে গায়েবি মামলা দিয়ে হয়রানি করায় তার মৌলিক অধিকার লংঘিত হয়েছে। এ কারণে একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে যারা মামলা করেছেন সেসব বাদিকে খুঁজে বের করা এবং একরামুল আহসান কাঞ্চনকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com