রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্রগ্রাম রে‌ঞ্জে কু‌মিল্লা জেলা পু‌লি‌শের ৪ কর্মকর্তার পুরস্কার অর্জন

আশরাফ উ‌দ্দিন/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৫০৪ বার পঠিত

চট্টগ্রাম রেঞ্জে কুমিল্লা জেলা পুলিশের দুই সা‌র্কেল এসএস‌পি ও একজন এসআই ও একজন এএসআই তাদের কর্মক্ষেত্রে দক্ষতা, সাহসিকতা ও পেশাদারীত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পুরস্কার পেয়েছেন। আজ র‌বিবার (৬ মে) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন- বিপিএম (বার), পিপিএম (বার) তার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ ও বিবিধ বিষয়ক রেঞ্জ সম্মেলনে তা‌দের‌কে সম্মাননা ক্রেস্ট দি‌য়ে পুরস্কৃত ক‌রেন।

চট্টগ্রাম রে‌ঞ্জে  কুমিল্লা জেলা পুলিশের চারজ‌নের ম‌ধ্যে সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রশান্ত পাল (১ম), দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানা (২য়), চৌদ্দগ্রাম থানার এসআই মো. আরিফ হোসেন (১ম) ও কোতয়ালি মডেল থানার এএসআই হান্নান আল মামুন (২য়) স্থান অর্জন ক‌রে সম্মাননা ও পুরস্কার অর্জন ক‌রেন।

সভা সূত্রে জানা যায়, গত মে মাসে অস্ত্র, মাদক উদ্ধার, সন্ত্রাসী ও পলাতক আসামি গ্রেফতারসহ বিভিন্ন মামলার রহস্য উদঘাটনের ক্ষেত্রে দক্ষতা, সততা, সাহসিকতা ও পেশাদারীত্বের স্বীকৃতিস্বরূপ রবিবার মাসিক অপরাধ ও বিবিধ বিষয়ক রেঞ্জ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক-তদন্ত, এসআই ও এএসআই পর্যায়ে মোট ১২ জন কর্মকর্তাকে সম্মাননা পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। তাদের মধ্যে ৪ জনই কুমিল্লার।

পুরস্কা‌রের বিষ‌য়ে কু‌মিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পি‌পিএম বলেন, ভাল কাজের স্বীকৃতি হচ্ছে পুরস্কার। তি‌নি আশা ক‌রেন তাদের এ পুরস্কার অর্জন জেলা পুলিশের সকল সদস্যের কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা ও কর্মস্পৃহা বৃদ্ধি করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com