মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

র‌্যা‌বের অ‌ভিযা‌নে নারায়নগ‌ঞ্জে নারী পাচারকারী হৃদয় গ্রু‌ফের ২ সদস‌্য গ্রেফতার

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৪৭২ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চাঞ্চল্যকর আন্তর্জাতিক নারী পাচারকারী রিফাদুল ইসলাম হৃদয় গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
শনিবার (৫ জুন) র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, নারায়নগঞ্জ র‌্যাব ১১ এক‌টি টিম শুক্রবার ৪ জুন গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা অভিযান চালিয়ে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের ওই দুই সদস্যকে আটক করা হয়। আটক দুজন হলেন- রুবেল সরকার ওরফে রাহুল (৩২) ও তার স্ত্রী সোনিয়া (২৫)। এরা সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ১৫ থেকে ২৫ বছর বয়সী সুন্দরী তরুণীদের বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে পাচার করেন। এ চক্রের সদস্যরা পাচারকৃত নারীদের হোটেলে নিয়ে গৃহবন্দি করে রাখতেন। বিদেশে অবস্থানকালীন এসব তরুণীদের কোনো অবস্থাতেই নিজের ইচ্ছায় হোটেলের বাইরে যেতে দেওয়া হতো না। প্রাথমিক অবস্থায় এসব তরুণীরা আসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতে রাজি না হলে তাদের বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য জোরপূর্বক প্রয়োগ করা হতো।

র‌্যাব আরো জানায়, আটকদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটক রাহুল ও তার স্ত্রী সোনিয়ার সঙ্গে রিফাদুল ইসলাম হৃদয়ের সরাসরি যোগাযোগ রয়েছে। এ মানবপাচারকারী চক্রের ওপর দীর্ঘদিন ধরে র‌্যাব বিশেষ গোয়েন্দা নজরদারি চালিয়ে তাদের আটক করে।

আটক দুজন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঢাকা জেলার হাতিরঝিল থানার মানবপাচার মামলায় এজাহারভুক্ত আসামি। এসব মানবপাচারকারী চক্রের মূলোৎপাটন করার লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com