মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা বু‌ড়িচ‌ং উপ‌জেলায় অসহায়‌দের মা‌ঝে খাদ‌্য সামগ্রী বিতরণ ক‌রেন শিল্পপ‌তি মাহতাব হো‌সেন

আবদুর রহমান সাইফ/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৮৭৪ বার পঠিত

কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও তরুন আওয়ামীলীগ নেতা মাহতাব হোসেন।

গতকাল শুক্রবার জুমার নামাজ শে‌ষে আওয়ামীলীগ নেতা মাহতাব হোসেন এর প্রতিষ্ঠিত সামাদ-মোর্শেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিন ইউনিয়নের অসহায় দ‌রিদ্র অর্ধশত ব‌্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ভারেল্লা দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ কামাল। ভা‌রেল্লা ইউনিয়ন পরিষদের ইউ‌পি সদস‌্যগনসহ বি‌ভিন্ন ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে মাহতাব হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে রেখে আমি কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১৭টি ইউনিয়নের অসহায় গরীব, কর্মহীন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে যাচ্ছি। ইতোমধ্যে দুই উপজেলার প্রায় ২০ হাজার মানুষের হাতে খাদ্য উপহার তুলে দিয়েছি। আগামী দিনগুলোতেও আমার এই খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহৃত থাকবে।

তিনি আরও বলেন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে উপ-নির্বাচনের তফছিল ঘোষনা করা হয়েছে। আমি এই আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করে নৌকা মার্কা উপহার দেয়, আমি আগামীদিনে নৌকার বিজয়ের লক্ষে সর্বশক্তি দিয়ে কাজ করে যাবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com