সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইসরায়েলি হামলায় গাজার কৃষিখাতে ২০ কোটি ৪০ লাখ ডলার ক্ষতি!

নাগ‌রিক খবর আন্তর্জা‌তিক ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৬৪৫ বার পঠিত

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কৃষিক্ষেত্রে অন্তত ২০ কোটি ৪০ লাখ ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের কৃষি মন্ত্রণালয়। দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক ১১ দিনের ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নির্বিচারে বোমাবর্ষণ করা হয়েছে যার কারণে গাজার কৃষকরা তাদের কৃষিক্ষেত্রে যেতে পারেন নি এবং কাজ করতে পারেন নি।

এদিকে, গাজার শ্রম ও গৃহায়ণ বিষয়ক উপ মন্ত্রী নাজি সারহান জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসনে ১,২০০ ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে যার অর্থমূল্য ১৫ কোটি ডলার। ফিলিস্তিনের কৃষি মন্ত্রণালয় আরো জানিয়েছে যে,ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে শুধুমাত্র কৃষিক্ষেত্র ও ফসলের ক্ষতি হয় নি বরং ব্যাপকসংখ্যক পোষাপাখি ও গবাদি পশু ধ্বংস করা হয়েছে। এছাড়া, ইসরায়েলি বোমা বর্ষণের সময় খাবার সরবরাহ করা কঠিন হয়ে পড়ায় বহু পশুপাখি না খেয়ে মারা গেছে।

ইসরায়েলি আগ্রাসনে গাজার শত শত একর জমির শাকসবজি, ফসলাদি এবং গাছপালা ধ্বংস হয়েছে। ইহুদিবাদী বাহিনী ইচ্ছাকৃত-ভাবে এসমস্ত কৃষি ক্ষেত্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। পাশাপাশি কৃষি ক্ষেত্রগুলোতে যাতে সেচ না দেওয়া যায় সেজন্য সেচ ব্যবস্থার উপর ইহুদিবাদী বাহিনী হামলা চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com