বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পু‌লিশ নারী কনস্টেবলের ‘ব্যক্তিগত ভিডিও’ ভাইরাল, প্রেমিক গ্রেফতার

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ১০১৯ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে এক নারী পুলিশ কনস্টেবলের ব্যক্তিগত ভিডিও ও ছবি ভাইরাল করার অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানায় ওই নারী কনস্টেবল তার প্রেমিক হৃদয় খানের বিরুদ্ধে মামলাটি করেন।

এর পর পুলিশ রাজধানীর মগবাজার থেকে রাতেই হৃদয় খানকে (২৫) গ্রেফতার করে।
হৃদয় কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সৈয়দখারকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর রমনা থানার ৮২, মগবাজার এলাকায় থাকেন।
ওই নারী কনস্টেবল (২৪) নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারী এলাকার বাসিন্দা এবং কক্সবাজার জেলায় কর্মরত। হৃদয় সম্পর্কে আত্মীয় হন বলে ভিকটিম তার মামলায় উল্লেখ করেছেন।
মামলায় নারী কনস্টেবল উল্লেখ করেন, দুই বছর ধরে হৃদয়ের সঙ্গে তার প্রেম-ভালোবাসা চলে আসছে। এর মধ্যে তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে একাধিকবার ভিডিওকলে কথা হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে হৃদয় তার স্পর্শকাতর স্থানের ছবি ও ভিডিও দেখেন এবং গোপনে তা রেকর্ড করে রাখেন। এ ছাড়া সরাসরি দেখা হওয়ার পর ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ভিডিও ধারণ করেন হৃদয়।

পরে সম্পর্কের টানাপড়েন হলে অনেকের নম্বর সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে ‘বিডি পুলিশ’ নামে গ্রুপ খুলে ওই সব ভিডিও ও ছবি গ্রুপে ছেড়ে দেয় এবং তা ভাইরাল হয়। ভুক্তভোগী নারী আরও উল্লেখ করেন, গত ২ জুন ছুটি পেয়ে নারায়ণগঞ্জের বাড়িতে এসে বৃহস্পতিবার সকাল ৯টায় হোয়াটসঅ্যাপ চালু করে ‘বিডি পুলিশ’ নামক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন, হৃদয় গোপন ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দিয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রাতে মামলার পরই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com