মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার প্রকৌশলীর মুক্তি ও মামলা প্রত্যাহার দাবি অ্যামনেস্টির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৯৬ বার পঠিত

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাবিদ্যুৎকেন্দ্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার প্রকৌশলী মো. শাহনেওয়াজ চৌধুরীর মুক্তি দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার বিশ্বজুড়ে কাজ করা মানবাধিকার সংগঠনটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে শাহনেওয়াজের গ্রেপ্তারের খবর প্রকাশ করে তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারেরও দাবি জানায়।

বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘ড্রাকোনিয়ান আইন’ আখ্যা দিয়ে বলা হয়- এমন আইনের অধীনে তাকে আটক করা হয়েছে যেটি ক্রমশ ভিন্নমত দমনের জন্য বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে। কর্তৃপক্ষকে শাহনেওয়াজ চৌধুরীর বিরুদ্ধে করা মামলাটি বাতিল করতে হবে এবং অবিলম্বে নিঃশর্তভাবে তাকে এবং বাক স্বাধীনতার অধিকার চর্চা করার জন্য অভিযুক্ত সকলকে মুক্তি দিতে হবে।

এর আগে এক বিবৃতিতে গ্রেপ্তার ওই প্রকৌশলীর মুক্তি দাবি করেন দেশের ৬৩ জন নাগরিক। বিবৃতিদাতারা ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘নিপীড়নমূলক ও সংবিধানবিরোধী’ হিসেবে চিহ্নিত করে এটি বাতিলের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com