মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ক‌রোনা রোগী‌দের বা‌ড়ি‌তে খাদ‌্য সামগ্রী পাঠা‌লেন শিবগ‌ঞ্জের মেয়রপ্রার্থী ম‌নিরুল

‌শিবগঞ্জ প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৪০৪ বার পঠিত
‌সৈয়দ ম‌নিরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাবাসীর সঙ্গে করোনা যুদ্ধে মাঠে নেমেছে সৈয়দ পরিবার। প্রায় তিনমাস যাবৎ উপজেলার কর্মহীন পরিবারের পাশে দাঁড়ান সৈয়দ পরিবারের গড়া জিকে ফাউন্ডেশন। এরপর রমজান মাসে ঈদ সামগ্রী পৌঁছে দেন ওই স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠানটি।

গতমাসে বিনোদপুরে করোনা আক্রান্ত দম্পত্তির পাশে দাঁড়ালো কুমিল্লার এসপি ও শিবগঞ্জ উপজেলার বাসিন্দা সৈয়দ নুরুল ইসলাম।

সে সময় চাঁদ শিকারি গ্রামের সেই করোনা রোগীর বাড়িতে দুই মাসের খাবার সামগ্রি পাঠান তিনি। খাবারের মধ্যে রয়েছে ৫০ কেজি চাল, ১০ পদের ফল, মাছ, মুরগি, ডিমসহ করোনা প্রতিরোধক জিনিসপত্র।

শিবগঞ্জে করোনা রোগীর বাড়িতে খাবার পাঠালেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম।  ম‌নিরুল ইসলা‌মের বড় ভাই পু‌লিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম করোনা আক্রান্তের পাশে  থে‌কে সহ‌যো‌গিতা ক‌রে আস‌ছেন। বড় ভাই‌য়ের মান‌বিকতার পাশাপা‌শি ছোট  ভাই সাবেক ছাত্রলীগ নেতা ও আসন্ন শিবগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম প্রতি‌নিয়ত ক‌রোনা আক্রা‌ন্ত ব‌্যক্তি‌দের সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রে যা‌চ্ছেন।।

সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট এ ব্যবসায়ী সাম্প্রতিক পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড ও ৫ নম্বর ওয়ার্ডের দুই জন করোনা রোগীর পরিবারের জন্য চাল, ডাল, মুরগি, শাকসবজি, ডিম, দুধ ও ফলমূল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দেন। তি‌রি করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই শিবগঞ্জের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে খাদ্যসামগ্রী প্রদান সহ বিভিন্ন সহযোগীতা করে আসছেন সৈয়দ মনিরুল ইসলামের পরিচালনায় পরিচালিত স্বেচ্ছাসেববী সংগঠন জি.কে ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com