মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ১০১৮ বার পঠিত

রবিবার রাতে শাজাহানপুরের সাবরুল বাজারে শিহাব উদ্দিন বাবু (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্র জানায়, বাবু মাছের ব্যবসা করতেন। তিনি সাবরুল এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। ঘটনার সময় বাবু সাবরুল বাজারে বসেছিলেন। রাত আটটার কিছু আগে তিনি বাড়ি ফেরার জন্য উঠলে হঠাৎ করে কয়েক দুর্বৃত্ত বাজারের মধ্যে তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে এবং তার মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায়। হত্যাকান্ডের পরেই সাবরুল বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। হত্যাকা-ের কারণ জানা যায়নি। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন জানান, বাবু শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com