মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দা‌বিত‌ে রাজধানী‌তে শিক্ষার্থী‌দের বি‌ক্ষোভ

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৮৬৪ বার পঠিত

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থী। রোববার (৩০ মে) ‘সাত কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে সরকারি তিতুমীর কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

শিক্ষার্থীদের দাবি, অতিদ্রুত শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দিতে হবে। নাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা রাস্তার একপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করে যাচ্ছেন। তবে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ রোববার আন্দোলনে নামার ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com