মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৮ আগস্ট থেকে সারা দেশে কও‌মি মাদ্রাসা খোলার ঘোষনা

ঢাকা অ‌ফিস:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৪৩৮ বার পঠিত

৮ আগস্ট থেকে সারা দেশের সব কওমি মাদ্রাসা খোলার ঘোষণা দিয়েছে আল হাইআতুল উলিয়া লিল জামিআতুল কওমিয়া বাংলাদেশ। বৃহস্পতিবার সংস্থার দফতর সম্পাদক অছিউর রহমানের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, করোনা পরিস্থিতির কারণে প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর ৮ আগস্ট থেকে সারা দেশের সব কওমি মাদ্রাসা খুলবে। আল হাইআতুল উলিয়া লিল জামিআতুল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে সংগঠনের কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মাদ্রাসা খোলার জন্য সরকারের অনুমতি পাওয়ার আগেই তারা এই সিদ্ধান্ত নেয়। এর আগে স্বাস্থ্য বিধি মেনে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা ও হিফজখানা ১২ জুলাই থেকে চালুর অনুমতি দেয় সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com