বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সরাসরি পরীক্ষা নিতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৮১৩ বার পঠিত

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ভার্চুয়াল মাধ্যমের পাশাপাশি সশরীরে শিক্ষার্থীদের পরীক্ষা নিতে পারবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে এ অনুমতি দিয়েছে।

আজ শুক্রবার ইউজিসির পাঠানো এক চিঠিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে নেওয়া গত বছর ২২ ডিসেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলো তাদের কার্যক্রম গ্রহণ করতে পারবে।’ চিঠির সঙ্গে অনলাইনে পরীক্ষা নেওয়া সংক্রান্ত স্বল্প ও দীর্ঘ মেয়াদি রূপরেখা পাঠানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, দেশে কভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম চালু রাখার স্বার্থে ইউজিসির আগে পাঠানো সরাসরি (ইনপারসন) ও অনলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে স্নাতক ও স্নতকোত্তর পর্যায়ের পরীক্ষা সরাসরি (ইনপারস) ও অনলাইন পদ্ধতিতে গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

ইউজিসি জানায়, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে এবং নিজ নিজ একাডেমিক কাউন্সিলের ভিত্তিতে সশরীরে পরীক্ষা নেওয়া যাবে। তবে কোনো বিশ্ববিদ্যালয় চাইলে অনলাইনেও পরীক্ষা নিতে পারবে।

বর্তমানে শুধু অনলাইনে পরীক্ষা নেওয়ার অনুমতি আছে। ৬ মে এ সিদ্ধান্ত দিয়েছিল ইউজিসি। তবে এর আগে বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল গত ডিসেম্বরে। কিন্তু করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার পর সেটি বাতিল করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com