মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গাজীপু‌রে ডি‌বি প‌রিচ‌য়ে ডাকা‌তি গ্রেফতার ২

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৫২৫ বার পঠিত

গাজীপুরে ডিবি পরিচয়ে ডাকাতি দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির ১২ ঘণ্টা পর ১৫টি গরু ও ২টি মহিষ উদ্ধার করা হয়েছে বলে জানায় তারা। অস্ত্রের মুখে জিম্মি করে পশুবাহী ট্রাক আটকে লুট করতো তারা।

এ চক্রের বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।।
সোমবার (২৪ মে) রাতে রাজশাহী সিটি হাট থেকে ১৬টি গরু ও ২টি মহিষ কিনে মুন্সীগঞ্জ যাচ্ছিলেন তিন ব্যবসায়ী। পথে গাজীপুরের চন্দ্রায় ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গরুবাহী ট্রাক নিয়ে পালিয়ে যায় ডাকাতদল। ভুক্তভোগীরা স্থানীয় পুলিশকে বিষয়টি জানালে জেলা গোয়েন্দা পুলিশ অভিযানে নামে। পরে উত্তরার দিয়াবাড়ি থেকে গবাদিপশু উদ্ধারসহ আটক করা হয় দুজনকে।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার  এসএম শফিউল্লাহ্ বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ব্যবসায়ীদের পশুগুলো হস্তান্তর করা হবে।
হাইওয়েতে পণ্যবাহী পরিবহনের নিরাপত্তা আরও বাড়ানোর কথাও জানান পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com