সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

যুদ্ধবিরতি দৃঢ় করতে ইসরায়েলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৬৪৭ বার পঠিত

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন মঙ্গলবার (২৫ মে) তেলআবিবে পৌঁছেছেন। মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিন পর তিনি এ সফরে এলেন।

এর আগে তিনি বলেছেন, যুদ্ধবিরতি আরো দৃঢ় করাই তার সফরের লক্ষ্য। সফরকালে ব্লিংকেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাত করবেন। তবে হামাস নেতৃবৃন্দের কারো সাথে তার সাক্ষাতের পরিকল্পনা নেই।

এদিকে সফরের আগে এবিসি’র দিস উইককে রবিবার ব্লিংকেন ইসরায়েল ফিলিস্তিন সমস্যা সমাধানের একমাত্র উপায় হিসেবে দু’রাষ্ট্র নীতির প্রতি সমর্থন পুর্নব্যক্ত করেন।

দুই রাষ্ট্র সমাধান নীতির ভিত্তিতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইসরায়েল ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে আসছে। কিন্তু ট্রাম্প প্রশাসন এসে একচোখা নীতি গ্রহণ করে এবং ফিলিস্তিনে মার্কিন সহায়তা বন্ধ করে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com