সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মালিতে অভ্যুত্থান : প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আটক

নাগরিক অনলাইন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৮৫১ বার পঠিত

মালিতে দৃশ্যত সামরিক অভ্যুত্থান হয়েছে। সামরিক বাহিনীর সদস্যরা দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে রাজধানী বামাকোর বাইরে একটি সামরিক ঘাঁটিতে নিয়ে গেছে। সোমবার মন্ত্রিসভার পুনর্গঠনের পর এ ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট বাহ নদাও প্রধানমন্ত্রী মক্টর ওয়ান ও প্রতিরক্ষামন্ত্রী সুলেমান ডকারকে সোমবার কাতি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে বলে সামরিক বাহিনীর এক শীর্ষ সদস্য জানিয়েছেন। তবে ওই সদস্য নিজের পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ওয়ান ফোনে এএফপিকে বলেন, গত বছরের অভ্যুত্থানের নেতা অন্তর্বর্তী ভাইস প্রেসিডেন্ট আসিমি গইতা ‘আমাকে নিয়ে গেছেন।’

পশ্চিম আফ্রিকার অস্থিতিশীল এই দেশটিতে মন্ত্রিসভার পরিবর্তনের পর তাদের গ্রেফতার করা হলো। তবে অন্য একটি খবরে বলা হয়, মন্ত্রিসভার এই পরিবর্তনে সামরিক বাহিনীর ভূমিকা ছিল। উল্লেখ্য, গত আগস্টে নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম বাউবাকার কেইতাকে পদচ্যুত করার পর এই সরকার ক্ষমতায় আসে।

সোমবার নতুন সরকারের ২৫ জন মন্ত্রীর নাম ঘোষণা করা হয়। সামরিক বাহিনী এ সরকারেও গুরুত্বপূর্ণ পদগুলোতে থেকে যায়। তবে অভ্যুত্থানের দুই নেতাকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছিল। তারা হলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা ও সাবেক নিরাপত্তা মন্ত্রী কর্নেল মদিবো কোন।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com