বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

অনুমতি পেলে পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৮২৫ বার পঠিত

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে  হল ও ক্যাম্পাস খুলে দিয়ে পরীক্ষা নেয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের দাবির সাথে সম্পূর্ণ একমত পোষণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি। তিনি বলেন, আমি ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে তোমাদের মেসেজগুলো পাঠাবো। যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়, কথা দিচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবার আগে পরীক্ষা নিবে।

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে হল ও ক্যাম্পাস খুলে পরীক্ষা নেয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেখতে এসে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী

সোমবার সকাল সাড়ে দশটায় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আহমেদ আবির রায়হানের সঞ্চালনায় এ সময় শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা চালু করার দাবি জানান। এসময় শিক্ষার্থীরা  বলেন, আমাদের দেশের মতো কোথাও এভাবে টানা ক্লাস পরীক্ষা বন্ধ নেই।আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এতো আক্রান্তের পরেও তারা ক্যাম্পাস খোলা রেখেছে। আমি এটাকে লকডাউন বলবো না। এটার মাধ্যমে শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেয়া হচ্ছে।

শিক্ষার্থীরা আরো বলেন,  অফিসার-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছে, তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না। তাই আমি বলবো, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন।

মানববন্ধনে অংশ নেয়া আরেক শিক্ষার্থী বলেন,  যে লকডাউন দেয়া হয়েছে, এতে আমাদের পড়াশোনার আগ্রহ দিন দিন হারিয়ে যাচ্ছে। সবাই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। অবশ্যই তারা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরীক্ষা দিতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com