মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

লিবিয়ায় মানব পাচার মামলায় ৫ আসামির জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৪৭৮ বার পঠিত

লিবিয়ায় ২৬ বাংলাদেশী নিহতের ঘটনায় মানবপাচারের অভিযোগে পল্টন থানায় করা মামলায় আরো ৫ আসামিকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের এ আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। এরআগে আপিল বিভাগ পল্টন থানার মামলায় গত ৭ ফেব্রুয়ারি ২ আসামির জামিন স্থগিত আরো ২ আসামির জামিন বাতিল করে আদেশ দেন।
গতবছর ২৮ মে মানবপাচারকারীদের হাতে লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহত ও ১১ জন আহত হন। এ ঘটনার পর মানবপাচারকারীদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানাসহ দেশের বিভিন্ন থানায় ২৫টির বেশি মামলা হয়েছে।

এরমধ্যে গতবছর ৯ জুন মাদারীপুরের রাজৈর থানায় করা মামলায় পরদিন তিন ভাই নূর হোসেন শেখ, ইমাম হোসেন শেখ ও আকবর হোসেন শেখ এবং তাদের সহযোগী বুলু বেগম ও রাশিদা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

হাইকোর্ট গতবছর ১৩ ডিসেম্বর তাদের জামিন দেন। এরপর রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। চেম্বার বিচারপতির আদালত জামিন স্থগিত করেন। এর ধারাবাহিকতায় বিষয়টির ওপর গতকাল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্টের জামিন স্থগিতের আদেশ বহাল রাখা হয়।

নাগরিক খবর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com