সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা সরিয়ে নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালো তেল আবিব

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৬৯৫ বার পঠিত

বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরাইল ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরাইল। বিষয়টি নিয়ে টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরাইলি দূত এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-মহাপরিচালক গিলাদ কোহেন।

বিষয়টিকে ‘সুখবর’ উল্লেখ করে ২২ মে এক টুইটে  এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি লিখেছেনঃ

সুখবর! বাংলাদেশ ইসরাইলে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে। এটি স্বাগত জানাবার মতো একটি পদক্ষেপ।”

ওই টুইটে কোহেন বাংলাদেশ সরকারকে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনেরও আহবান জানান। তিনি লিখেছেনঃ

“আমি বাংলাদেশ সরকারকে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই যাতে আমাদের উভয় দেশের জনগণ তা থেকে সুবিধাপ্রাপ্ত হয় এবং সমৃদ্ধি অর্জন করতে পারে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com